• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন নরসিংদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান জোরদার পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাবার রেখে যাওয়া কর্ম করছি পঁচিশ বছর যাবত নবীনগরের কামার উজ্জ্বল নরসিংদী সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা জজকোর্টে নিলাম প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ সরকারের বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা, তদন্তের দাবি নরসিংদীর বেলাবো থানা পুলিশের অভিযানে ৫ মাদকসেবী ও ব্যবসায়ীকে দণ্ড, কারাগারে প্রেরণ নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভূমিদস্যুতা ও সন্ত্রাসের অভিযোগ: আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নরসিংদীতে গ্যারেজে অগ্নিকাণ্ডে মেকানিকের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে চাঞ্চল্য, ৩ মাসেও অধরা দুর্বৃত্তরা, নিরাপত্তাহীনতায় মামলার বাদী

ব্রাহ্মণবাড়িয়ায় হামের ভয়াবহ থাবা মেঝেতে পড়ে কাতরাচ্ছে ৭৭ শিশু

মোঃ জাবেদ আহমেদ জীবন , ব্রাহ্মণবাড়িয়া / ১১৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৭ জন বিভিন্ন বয়সের শিশু ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১৬ মে) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৭০ জন শিশু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আরো ৭ শিশু নতুন করে ভর্তি হয়েছে।
হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ও তীব্র ভাইরাসজনিত রোগ। উচ্চমাত্রার জ্বর, কাশি, সর্দি, লাল চোখ এবং জ্বরের ৪-৫ দিন পর সারা শরীরে লালচে র‍্যাশ (ফুসকুড়ি) বের হওয়া এর প্রধান লক্ষণ। রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য।

হাম সংক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা করে আইসোলেশন সেন্টার তৈরী করা হয়েছে। সেখানে রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দিকে হাসপাতাল ঘুরে দেখা গেছে, আইসোলেশন ওয়ার্ডে ৭৭ রোগীর বিপরীতে আসন সংখ্যা ১০টি। ফলে বেশীরভাগ রোগীই মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছে।

তাদের অভিযোগ গরমে মেঝেতে চিকিৎসা নিতে তাদের অনেক কষ্ট হচ্ছে।
হাসপাতাল কৃর্তপক্ষ জানায়, রোগীদের কাছ থেকে রোগ নির্ণয় করার জন্য নমুনা সংগ্রহ করে সেই নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। নমুনার রির্পোট হাতে পেলে জানা যাবে হাম কি না। হাম লক্ষণ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ভিটামিন এ ক্যাপসুল এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের ধরন দেখে নিয়মিত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: আক্তার হোসেন জানান, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ৭৭ জন রোগী ভর্তি হয়েছে। তাদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার তৈরী করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা