• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন নরসিংদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান জোরদার পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাবার রেখে যাওয়া কর্ম করছি পঁচিশ বছর যাবত নবীনগরের কামার উজ্জ্বল নরসিংদী সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা জজকোর্টে নিলাম প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ সরকারের বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা, তদন্তের দাবি নরসিংদীর বেলাবো থানা পুলিশের অভিযানে ৫ মাদকসেবী ও ব্যবসায়ীকে দণ্ড, কারাগারে প্রেরণ নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভূমিদস্যুতা ও সন্ত্রাসের অভিযোগ: আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নরসিংদীতে গ্যারেজে অগ্নিকাণ্ডে মেকানিকের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে চাঞ্চল্য, ৩ মাসেও অধরা দুর্বৃত্তরা, নিরাপত্তাহীনতায় মামলার বাদী

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুরে মাদক নির্মূলে নাগরিক সমাবেশ

‎মোঃ জাবেদ আহমেদ জীবন, ব্রাহ্মণবাড়িয়া / ৭৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুসাঈদ।
‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের এমপি জোনায়েদ আব্দুর রহিম সাকি।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর) আসনের এমপি আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক পিএসসি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম সহ আরে অনেকে।
‎এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সমাবেশে অংশগ্রহণ করেন।
‎বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ সমাজকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
‎সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা