• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন নরসিংদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান জোরদার পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাবার রেখে যাওয়া কর্ম করছি পঁচিশ বছর যাবত নবীনগরের কামার উজ্জ্বল নরসিংদী সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা জজকোর্টে নিলাম প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ সরকারের বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা, তদন্তের দাবি নরসিংদীর বেলাবো থানা পুলিশের অভিযানে ৫ মাদকসেবী ও ব্যবসায়ীকে দণ্ড, কারাগারে প্রেরণ নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভূমিদস্যুতা ও সন্ত্রাসের অভিযোগ: আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নরসিংদীতে গ্যারেজে অগ্নিকাণ্ডে মেকানিকের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে চাঞ্চল্য, ৩ মাসেও অধরা দুর্বৃত্তরা, নিরাপত্তাহীনতায় মামলার বাদী

টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন

হানিফ ঢালী গাজীপুর / ৭২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

গাজীপুর মহানগরে রুট পারমিট (অনুমতি) ছাড়া অবৈধভাবে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের বাস চলাচলের প্রতিবাদে এবং তা দ্রুত বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাজীপুর মহানগর সাধারণ বাস মালিকবৃন্দ। শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার সংলগ্ন বিআরটিএ ফ্লাইওভারের উপর এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন রুটের শতশত বাস মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসগুলোর রুট পারমিট মূলত ঢাকার আশুলিয়া ও বাইমাইল এলাকা পর্যন্ত অনুমোদিত। কিন্তু বিআরটিএ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়মনীতির তোয়াক্কা না করে এই বাসগুলো অবৈধভাবে গাজীপুর মহানগরীতে প্রবেশ করছে। কোনো অনুমোদন ছাড়া ভিক্টর ক্লাসিক গাজীপুরে চলায় স্থানীয় বৈধ পরিবহন মালিকরা চরম ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
যত্রতত্র গাড়ি পার্কিং এবং অতিরিক্ত বাসের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।
অবৈধভাবে চলা এই ভিক্টর ক্লাসিক পরিবহন গাজীপুর রুটে অবিলম্বে বন্ধ করতে হবে। প্রশাসন যদি দ্রুত এই রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে সাধারণ বাস মালিক ও শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধন শেষে পরিবহন মালিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা