• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন নরসিংদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান জোরদার পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাবার রেখে যাওয়া কর্ম করছি পঁচিশ বছর যাবত নবীনগরের কামার উজ্জ্বল নরসিংদী সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা জজকোর্টে নিলাম প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ সরকারের বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা, তদন্তের দাবি নরসিংদীর বেলাবো থানা পুলিশের অভিযানে ৫ মাদকসেবী ও ব্যবসায়ীকে দণ্ড, কারাগারে প্রেরণ নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভূমিদস্যুতা ও সন্ত্রাসের অভিযোগ: আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নরসিংদীতে গ্যারেজে অগ্নিকাণ্ডে মেকানিকের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে চাঞ্চল্য, ৩ মাসেও অধরা দুর্বৃত্তরা, নিরাপত্তাহীনতায় মামলার বাদী

নরসিংদী জেলা জজকোর্টে নিলাম প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ সরকারের বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা, তদন্তের দাবি

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নরসিংদী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিলাম কার্যক্রমকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই আদালতের কিছু নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে না, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির দাবি, সম্প্রতি অনুষ্ঠিত একটি নিলামে আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল মাত্র ৯ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। এ ঘটনায় আদালত সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। অভিযোগে বিশেষভাবে নরসিংদী জেলা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট নয়ন মোল্লার নাম আলোচনায় এসেছে। এছাড়া আদালতের নাজিরসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা জানান, নিলাম কার্যক্রমে বারবার একই ব্যক্তিদের নাম উঠে আসছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। তারা দাবি করেন, পূর্বনির্ধারিতভাবে একটি চক্র নিলামের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং সাধারণ অংশগ্রহণকারীদের অংশগ্রহণের সুযোগ সীমিত করা হচ্ছে।
এদিকে সর্বশেষ নিলামকে কেন্দ্র করে আরও গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, নিলামের নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা ৩০ মিনিট। তবে অজ্ঞাত কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগেই, বিকেল ৩টার দিকে নিলাম সম্পন্ন করা হয়। এতে অনেক আগ্রহী অংশগ্রহণকারী নির্ধারিত সময়ে উপস্থিত হয়েও নিলামে অংশ নিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
সচেতন মহল মনে করছেন, এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে আদালতের নিলাম প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাবে এবং সরকার বড় অঙ্কের রাজস্ব হারাবে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মতামত জানার চেষ্টা করা হলে কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা