• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
টঙ্গীতে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন নরসিংদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান জোরদার পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাবার রেখে যাওয়া কর্ম করছি পঁচিশ বছর যাবত নবীনগরের কামার উজ্জ্বল নরসিংদী সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা জজকোর্টে নিলাম প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ সরকারের বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা, তদন্তের দাবি নরসিংদীর বেলাবো থানা পুলিশের অভিযানে ৫ মাদকসেবী ও ব্যবসায়ীকে দণ্ড, কারাগারে প্রেরণ নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভূমিদস্যুতা ও সন্ত্রাসের অভিযোগ: আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নরসিংদীতে গ্যারেজে অগ্নিকাণ্ডে মেকানিকের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগে চাঞ্চল্য, ৩ মাসেও অধরা দুর্বৃত্তরা, নিরাপত্তাহীনতায় মামলার বাদী

নরসিংদীর বেলাবো থানা পুলিশের অভিযানে ৫ মাদকসেবী ও ব্যবসায়ীকে দণ্ড, কারাগারে প্রেরণ

তালাত মাহামুদ | জেলা প্রতিনিধি নরসিংদী। / ৭২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেলাবো থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগার, নরসিংদীতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৭ মে ২০২৬) বেলাবো থানা পুলিশের পরিচালিত অভিযানে মাদক সেবন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযুক্তদের আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত তাদের বিরুদ্ধে শাস্তির আদেশ প্রদান করেন।
মোবাইল কোর্ট মামলা নং-১০১/২৬ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোঃ জাকির হোসেন খন্দকার (৫৬)-কে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাব এলাকার বাসিন্দা।
এছাড়া মামলা নং-১০২/২৬ এর আওতায় পিয়ার আলী (৪৫)-কে একই ধারায় ৩০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মামলা নং-১০০/২৬ অনুযায়ী আনোয়ার হোসেন (২৬)-কে ৩০০ টাকা অর্থদণ্ডসহ ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে মাদক ব্যবসার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে মামলা নং-৯৮/২৬ এ মোঃ সোহাগ মিয়া (২৮) এবং মামলা নং-৯৯/২৬ এ বিজয় আহম্মেদ জয় (২০)-কে প্রত্যেককে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে বেলাবো থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, নিয়মিত অভিযান ও কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে সমাজ থেকে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা