• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
পূবাইলকে চুরি, ছিনতাই ও মাদকমুক্ত করতে ইমাম, শিক্ষক ও বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন ওসি আতিকুর রহমান গাইবান্ধা সদর হাসপাতালে দালালের দৌরাত্ম্য : সরকারি সেবা থেকে বঞ্চিত করে রোগী নেওয়া হচ্ছে প্রাইভেট ক্লিনিকে রায়পুরা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে নরসিংদীর পুলিশ সুপার কিশোরগঞ্জে প্রকাশ্যে ঘুরছে আসামী ,কোন অদৃশ্য ইশারায়,আসামি ধরছে না পুলিশ ? সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি বকশীগঞ্জে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির কাঁঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত দুলাল-দীপ্তের নেতৃত্বে তারেক মঞ্চের ৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি

Reporter Name / ৯৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

  1. দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি

মোঃ নয়ন মিয়া দিনাজপুর
জেলা প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাট এলাকায় প্রকাশ্যে এক যুবকের ওপর হামলা,মারধর,ছিনতাই এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৩ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে কুন্দনহাট এলাকার বাসিন্দা মোঃ শিমুল (৩৭) তার চাচা মোঃ সরোয়ার্দী হোসেন হিটলারকে সঙ্গে নিয়ে ট্রাক্টরের যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেলে করে বিরামপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে কুন্দনগ্রামে একটি রাইস মিলের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা লোহার পাইপ,লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিমুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার চাচাকেও মারধর করা হয়। এ সময় শিমুলের প্যান্টের পকেটে থাকা ট্রাক্টরের যন্ত্রাংশ কেনার জন্য রাখা নগদ ৮০ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষ দর্শীদের উপস্থিতিতে হামলাকারীরা ভবিষ্যতে সুযোগ পেলে শিমুলকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত শিমুলকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার মাথার ক্ষতস্থানে সেলাই প্রদান করেন।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি,হামলা কারীরা এখনও এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে এবং যেকোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিরামপুর থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

মোঃ নয়ন মিয়া দিনাজপুর
জেলা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা