• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড পূবাইলে ইনডেক্স এন্ড বেভারেজ ফ্যাক্টরি সিলগালা। কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল, নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ মোঃ মনজুরুল এর বাসার জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে ঘুমন্ত অবস্থায় গতকাল ভোর (৫) ঘটিকায় আত্মশুদ্ধি, নফসের সংযম ও ইসলামী সাধনার প্রকৃত রূপরেখা যৌবনে স্রষ্টাকে চেনার সবচেয়ে উর্বর সময় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বকশীগঞ্জে প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি নরসিংদীতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক বিভাগে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করলেন ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর (টিএসআই) মোঃ হামিদ খান। তাঁর সম্মানজনক অবসর উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এক আন্তরিক বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা মোঃ হামিদ খানের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহকর্মীরা বলেন, মোঃ হামিদ খান কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, মানবিক আচরণ এবং পেশাগত দক্ষতা সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সর্বশেষ নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক বিভাগে টিএসআই হিসেবে কর্মরত অবস্থায় তিনি সুনাম ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, একজন পুলিশ সদস্যের কর্মজীবন শুধু একটি পেশা নয়, এটি জনগণের নিরাপত্তা ও সেবার প্রতি এক নিরবচ্ছিন্ন অঙ্গীকার। মোঃ হামিদ খান তাঁর দীর্ঘ কর্মজীবনের মাধ্যমে সেই অঙ্গীকারের সফল বাস্তবায়ন ঘটিয়েছেন। তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে বিদায়ী কর্মকর্তা মোঃ হামিদ খান তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং দীর্ঘদিন পাশে থেকে সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার সম্মানে দোয়া ও শুভকামনা প্রদান করা হয়। জেলা পুলিশের এ সম্মাননা অনুষ্ঠান কর্মজীবনের সফল সমাপ্তিকে আরও স্মরণীয় করে তোলে এবং সহকর্মীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা