• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড পূবাইলে ইনডেক্স এন্ড বেভারেজ ফ্যাক্টরি সিলগালা। কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল, নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ মোঃ মনজুরুল এর বাসার জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে ঘুমন্ত অবস্থায় গতকাল ভোর (৫) ঘটিকায় আত্মশুদ্ধি, নফসের সংযম ও ইসলামী সাধনার প্রকৃত রূপরেখা যৌবনে স্রষ্টাকে চেনার সবচেয়ে উর্বর সময় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বকশীগঞ্জে প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি নরসিংদীতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল, নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: / ১১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল, নেতাকর্মীদের উৎসবমুখর অংশগ্রহণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার বিকেলে শহরের আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে রথখলা মাঠে গিয়ে শেষ হয়। এ সময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মিছিল শেষে রথখলা মাঠে জেলা যুবদলের নেতাকর্মীরা একত্রিত হন। সেখানে তারা কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মিছিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আনন্দ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা