• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে খুলশী থানার ওসি প্রত্যাহার। পূবাইলকে চুরি, ছিনতাই ও মাদকমুক্ত করতে ইমাম, শিক্ষক ও বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন ওসি আতিকুর রহমান গাইবান্ধা সদর হাসপাতালে দালালের দৌরাত্ম্য : সরকারি সেবা থেকে বঞ্চিত করে রোগী নেওয়া হচ্ছে প্রাইভেট ক্লিনিকে রায়পুরা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে নরসিংদীর পুলিশ সুপার কিশোরগঞ্জে প্রকাশ্যে ঘুরছে আসামী ,কোন অদৃশ্য ইশারায়,আসামি ধরছে না পুলিশ ? সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি বকশীগঞ্জে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির কাঁঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ

রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিস সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছে পরিবার, আর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহত শিবা রানী ওই এলাকার গোবিলাল ও সুমি রানীর একমাত্র সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কোচিং শেষে বাড়ি ফিরছিল সে। পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সেলোমেশিনচালিত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তার জীবনপ্রদীপ নিভে যায়। মুহূর্তেই ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

রাণীশংকৈল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

স্থানীয় সচেতন মহল দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ সড়কে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা