• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে খুলশী থানার ওসি প্রত্যাহার। পূবাইলকে চুরি, ছিনতাই ও মাদকমুক্ত করতে ইমাম, শিক্ষক ও বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন ওসি আতিকুর রহমান গাইবান্ধা সদর হাসপাতালে দালালের দৌরাত্ম্য : সরকারি সেবা থেকে বঞ্চিত করে রোগী নেওয়া হচ্ছে প্রাইভেট ক্লিনিকে রায়পুরা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে নরসিংদীর পুলিশ সুপার কিশোরগঞ্জে প্রকাশ্যে ঘুরছে আসামী ,কোন অদৃশ্য ইশারায়,আসামি ধরছে না পুলিশ ? সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে রাম মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা হরিদাস বাবুর দিনাজপুরের বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলা, টাকা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ: যুবক হাসপাতালে ভর্তি বকশীগঞ্জে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির কাঁঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

বকশীগঞ্জে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ সুমন মিয়া

জামালপুরের বকশীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে শহরের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মুরাদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ ও পতিত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা